ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১/১০/২০২৪, ২:০২:০৬ PM

বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম শিমুল খান

বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এম শিমুল খানকে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ এ ভুষিত করা হয়েছে।

বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এম শিমুল খানকে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ এ ভুষিত করা হয়েছে।

শনিবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে  বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সংগীতা অনুষ্ঠান, কবিতা আবৃতি, নৃত্য অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা শেষে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এ. সাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে  ছিলেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক আর কে রিপন।

পুরস্কার পাওয়ায় অনুভূতি প্রকাশ করে  এম শিমুল খান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা শুধু একটা পেশা নয় এটা দেশ ও জাতির পক্ষের একটা দায়িত্ব মনে করি। এই পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও বৃহত্তম স্বার্থে কাজ করা যায়।